ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দক্ষিণের জেলাগুলো নিয়ে এবারে বিসিবি রয়েছে নতুন ভাবনায়
এখন থেকেই সারাবছর জেলাগুলোতে ক্রিকেট কার্যক্রম চলমান রাখতে নানা পরিকল্পনা গ্রহন করছে ক্রিকেট বোর্ড। বয়সভিত্তিক ক্রিকেট চলমান রাখতে ঢাকার বাইরে অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে বিসিবি।
এ লক্ষ্যে বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা চিহ্নিত করেছে। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলও যুক্ত হবে তালিকায়। পরিকল্পনা অনুযায়ী, ২৫টি এলাকায় বয়সভিত্তিক ক্রিকেটের জন্য ডরমেটরি স্থাপন করা হচ্ছে। ফলে জেলা পার্টির খরচও কম পড়বে।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, জেলা পর্যায়ের ২৫টি স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে। বোর্ড মিটিংয়ে আমাদের এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ২৫টি জেলায় আমরা এর কার্যক্রম শুরু করেছি। আর এবারের স্টেডিয়ামগুলোতে ডরমিটরির ব্যবস্থাও থাকবে। ফলে ব্যয়টা কমানো সম্ভব হবে।
শুধু স্টেডিয়ামের উন্নয়নই নয়, এর পাশাপাশি কিছু ক্রিকেট মাঠ সংস্কার নিয়েও কাজ করছে বোর্ড। যেখানে ঢাকার আশেপাশের জেলাগুলো বেশি গুরুত্ব পাচ্ছে। এরই মধ্যে গাজীপুরসহ বেশ কয়েকটি জেলার মাঠও দেখেছে বিসিবির গ্রাউন্ড ফ্যাসিলিটিজ কমিটি।
এই কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ঢাকার গাজীপুরে একটা জায়গা দেখেছি। আবার চিটাগাংয়ে আমরা দেখছি যেন খেলোয়াড়রা খেলতে পারে। মাঠ কিন্তু ১২ মাসই দরকার। ফলে জেলা পর্যায়ে নানা ধরনের খেলা হলে ক্রিকেটটা সবসময় খেলা যায় না।
তিনি আরো বলেন, আমরা চিন্তা করেছি ক্রিকেটের জন্য আলাদা মাঠ করে ছেলেদের খেলার সুযোগ করে দেব। তাছাড়া বগুড়া ও রাজশাহীতে এখনি আন্তর্জাতিক ক্রিকেট না ফিরলেও ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে সেখানকার স্টেডিয়ামগুলো সংস্কার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)