ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় ইনিংসে ধুঁকছে কিউইরা
খেলা চলছে তৃতীয় দিনের। এরই মধ্যে ইংল্যান্ডকে ৩৬০ রানে বেধে ফেলেছে নিউজিল্যান্ডের বোলাররা। জনি বেয়ারেস্টোর টি-টোয়েন্টি স্টাইলে সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের সামনে ৩১ রানের লিড নিতে পেরেছিল ইংল্যান্ড।
তৃতীয় দিন সকালে ১৩০ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন জনি বেয়ারেস্টো। ইনিংসটাকে শেষ পর্যন্ত ১৬২ রানে নিয়ে যান তিনি। ১৫৭ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ২৪টি বাউন্ডারিতে।
জেমি ওভারটন ব্যাট করতে নেমেছিলেন ৮৯ রান নিয়ে। কিন্তু তিনি বেশিদুর যেতে পারেননি। আউট হয়ে যান ৯৭ রানে। মাত্র ৩ রানের জন্য বঞ্চিত হলেন সেঞ্চুরি করা থেকে। ৪২ রান করেন স্টুয়ার্ট ব্রড। শেষ পর্যন্ত ৬৭ ওভারে ৩৬০ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ট্রেন্ট বোল্ট নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩টি। ২ উইকেট নেন নেইল ওয়াগনার এবং ১ উইকেট নেন মিচেল ব্লান্ডেল।
৩১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হরাচ্ছে নিউজিল্যান্ড। ২৮ রানে হারায় তারা উইল ইয়ংয়ের উইকেট। ৮ রান করে আউট হন ইয়ং। টম ল্যাথাম আউট হন ৭৬ রান করে। ২ উইকেটে যখন দল ১৫২ রানে, তখন নামে বৃষ্টি।
বৃষ্টি শেষে খেলতে নেমেই আউট হয়ে যান ডেভন কনওয়ে। তিনি করেন ১১ রান। ম্যাথিউ পটস, জেমি ওভারটন এবং জো রুট নেন ১টি করে উইকেট।
এ রিপোর্ট লেখার সময় তৃতীয় সেশনের খেলা চলছিল। নিউজিল্যান্ডের রান ৩ উইকেট হারিয়ে ১৫৩। লিড ১২২ রানের। ৪৮ রানে কেনে উইলিয়ামসন এবং ১ রানে ব্যাট করছেন হেনরি নিকোলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)