ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ দলে জাদেজার থাকা নিয়ে যা বললেন মাঞ্জরেকার
বিশ্বকাপ দলে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবকেও। দলে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিকদের মারকুটে ব্যাটার রয়েছেন। তাদের জায়গা দিতে রবীন্দ্র জাদেজার বাদ পড়ার সম্ভাবনা দেখছেন সঞ্জয় মাঞ্জরেকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ দল নিয়ে বিশ্লেষণে মাঞ্জরেকার বলেন, 'স্পষ্টতই, দীনেশ কার্তিক দেখিয়ে দিয়েছে যে, সে পরিপূর্ণ ব্যাটার হিসাবে ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে পারে। সে যে প্রভাব ফেলেছে, তা অসাধারণ। আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি এবং আইপিএলেও সে দারুণ পারফরম্যান্স করেছে। সুতরাং জাদেজার ফেরা এবং কার্তিকের জায়গায় খেলাটা সহজ হবে না। ভারত হয়তো অক্ষর প্যাটেলের মতো কাউকে দলে রাখবে।’
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক ও কার্তিককে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা গেছে। ঋষভ পান্তও মিডল অর্ডারে খেলছেন নিয়মিত। মাঞ্জরেকার মনে করেন ভারতীয় দলে এতো পারফর্মার থাকায় চাপে থাকবেন জাদেজাও। ব্যক্তিগতভাবে তিনি হার্দিককে আরেকটু উপরে ব্যাট করতে দেখতে চান।
এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘ঋষভ পান্ত চার নম্বরে জায়গা করে নিয়েছে (দক্ষিণ আফ্রিকা সিরিজে)। যদিও, আমি ভেবেছিলাম হার্দিক পান্ডিয়া আইপিএলে যেভাবে পারফর্ম করেছে, তারপর সেই পজিশনেই তার ব্যাট করা উচিত ছিল। ওপেন করবে ইশান কিশান। আর চার নম্বরে থাকবে একেবারেই আলাদা। আমরা তাকে ওই পজিশনে দেখিনি এবং ওই পজিশনে ব্যাট করা সহজ নয়।’
লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেললেও আইপিএলে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন। আর ইশান কিশান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেকে আবারও প্রমাণ করেছেন। ফলে রোহিত ফিরলে কে বাদ পড়বেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে এক্ষেত্রে পান্তের চাপই বেশি থাকবে বলে মনে করেন মাঞ্জরেকার।
তার ভাষ্য, ‘কেএল রাহুল এবং ইশান কিশান ওপেনই করবে। সত্যিই বলতে, তারা চার বা পাঁচ নম্বরে খেলার মতো ব্যাটার নয়। কিন্তু আমরা সমস্ত ছেলেদের কাছ থেকে যে ধরনের পারফরম্যান্স দেখেছি, তাকে পান্ত কিন্তু একটু চাপেই থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)