ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বার বার ব্যর্থ হয়ে নিজেদের নতুন পরিকল্পনার কথা বললেন তামিম
দ্বিতীয় দিনে টাইগার বোলারদের লক্ষ্য থাকবে রান যত কম দিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়া যায় সেদিকে। তবে তার জন্য বোলারদের ধৈর্য ধরতে হবে বলে মনে করেন তামিম। সেইন্ট লুসিয়া টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তামিম।
টাইগার এই ওপেনার গণমাধ্যমে বলেন, ‘কালকের সকালের সেশন বেশি গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে খুব বেশি সুইং এখানে নেই। গত টেস্টে যেরকম ছিল, এখানে নেই। উইকেট তাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে মনে হয় যে, আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে। রান যত কম দিয়ে, রান আটকে যত দ্রুত উইকেট নেওয়া যায়।’
সেইন্ট লুসিয়া থেকেও অ্যান্টিগায় প্রথম টেস্টে উইকেট বোলারদের জন্য বেশি সহায়ক ছিল জানিয়ে তামিম আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অ্যান্টিগা আরও বেশি সহায়ক ছিল, কোনো দ্বিধা নেই। সুইং ছিল, কিছু বল সিম করছিল। উইকেটে ফাটল আছে, আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু সুইং ওরাও পায়নি, আমরাও তেমন পাইনি।’
প্রথম দিন উইকেটে কিছু ফাটল ছিল। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে তামিম আশা করছেন, রোদের ছোঁয়ায় যেন সেই ফাটলগুলো আরও বেড়ে যায়। তাহলে যদি টাইগার বোলাররা কিছু বাড়তি সুবিধা পায়।
তামিমের ভাষ্যে, ‘দেখতে হবে কাল উইকেট কেমন আচরণ করে। রোদে ক্র্যাকগুলো যদি আরও বড় হয়ে যায়, যদি ভালো-প্রত্যাশিত আচরণ না করে, তাহলে আমাদের জন্য ভালো। তবে এটা এমন কোনো উইকেট নয় যেখানে আপনি এসে যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে ধৈর্য নিয়ে খেলতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)