ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে সিরিজের পর টেস্টে স্থান পেল ভ্যান্ডারসে
দলে সবচেয়ে বড় চমক এখন জেফরি ভ্যান্ডারসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার। বাংলাদেশ সর্বশেষ সিরিজে তিনি চোটের কারণে খেলতে পারেননি।
টেস্ট দলে ফিরেছেন ওপেনার পাথুম নিশাঙ্কাও। দলে রেখে দেয়া হয়েছে দুই অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও চামিকা করুনারত্নেকেও। এদিকে ভ্যান্ডারসে ও নিশাঙ্কাকে জায়গা দিতে স্কোয়াডের বাইরে চলে গেছেন কামিল মিশ্র ও সুমিন্দা লক্ষণ।
ভ্যানডার্সে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি। যদিও প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ সফল এই লেগ স্পিনার। এরই মধ্যে ২৬.৯২ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন।
এদিকে স্ট্যান্ডবাই তালিকায় তালিকায় জায়গা পাওয়া ১৯ বছর বয়সী দুনিথ ওয়েলালেজ ১১টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন। এদিকে সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৯ জুন।
আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। টি-টোয়েন্টিতে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা।
অবশ্য ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তারা অজিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই অজিদের বিপক্ষে সাদা পোকাশে মাঠে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, অশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া ও জেফরি ভ্যান্ডারসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)