ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের নজর এখন দ্বিতীয় দিনের প্রথম সেশনের দিকে
ওয়েস্ট ইন্ডিজের এমন দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের দায় আছে বাংলাদেশের বোলারদের। শেষ সেশনে নতুন বলে ক্যারিবীয় ব্যাটারদের কোনো রকম চ্যালেঞ্জই জানাতে পারেননি এবাদত হোসেন-খালেদ আহমেদরা। উইকেট তুলে নিতে প্রচুর আলগা বল করেছেন তারা।
২৩৪ রানে আউট হওয়ার পর ক্যারিবীয়দের বল হাতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল দ্রুত গতিতে রান তুলেছেন। কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে তারা ৬৭ রান করতে সক্ষম হয়।
ওয়েস্ট ইন্ডিজের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য দায়ী বাংলাদেশের বোলাররা। ফাইনাল সেশনে ক্যারিবীয় ব্যাটদের চ্যালেঞ্জ করতে পারেননি এবাদত হোসেন-খালেদ আহমেদরা। উইকেট তুলে নেওয়ার জন্য পর্যাপ্ত আলগা বল করেছে তারা।
যার ফায়দা তুলেছেন ক্যারিবীয় ব্যাটাররা। অবশ্য দিনের শুরুতে মনে হচ্ছিল সেন্ট লুসিয়ার উইকেট কিছুটা মন্থর, যেখানে রান তুলতে ব্যাটারদের দিতে হবে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উল্টো লেটার মার্ক পেয়ে পাস করেছেন ব্যাথওয়েট-ক্যাম্পবেল।
বাংলাদেশের বোলারদের ভুলটা ধরিয়ে দিয়ে ওপেনার তামিম ইকবাল বলেছেন, ‘বোলিংয়ে ২৫-৩০ রান আরও কম দিতাম, তাহলে ভালো হতো। কারণ ওরা যে ধরনের ব্যাটিং করে সাধারণত, সেটা এত দ্রুত না। আমার কাছে মনে হয় ২০-২৫ রান বেশি দিয়ে দিয়েছি।’
অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশের বোলাররা ছিলেন দারুণ মিতব্যয়ী। যদিও সেন্ট লুসিয়ায় প্রথম দিনে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। যদিও এর পেছনে কন্ডিশনের পার্থক্যের কথা তুলে ধরেছেন তামিম।
অ্যান্টিগায় উইকেটের পার্থক্য তুলে ধরে এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘অ্যান্টিগায় পেসারদের জন্য বেশি সাহায্য ছিল। সেখানে সুইং ছিল। কিছু বল সিম করছিল। আজ প্রথমদিনে কিছু ফাটল ছিল, কিন্তু সে রকম সুইং ওরাও পায়নি। আমরাও পাইনি।’
বাংলাদেশের বোলারদের ধৈয্য ধরার পরামর্শ দিয়েছেন তামিম। বিশেষ করে তাদের দ্বিতীয় দিনের প্রথম সেশনটিকে টার্গেট করা উচিত বলেও মনে করেন তিনি। এই টাইগার ওপেনারের প্রত্যাশা দ্বিতীয় দিনে উইকেট থেকে ফায়দা তুলে নিতে পারবেন এবাদত-খালেদরা।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আগামীকাল সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে। রান কম দিয়ে যত দ্রুত উইকেট নেওয়ায় সম্ভব হয় আর কি। দেখতে হবে কাল উইকেট কেমন আচরণ করে।'
'সূর্যের তাপে যদি ফাটল আরও বড় হয়ে যায়… আমরা চাচ্ছি যেন ভালো আচরণ না করে। এটা এমন উইকেট না যেখানে এসে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে ধৈর্যের খেলাটা খেলতে হবে। ওদের যদি দেখেন, শুরুতে আক্রমণ করেছে। কিন্তু পরে রান শুকিয়ে উইকেট নেওয়া চেষ্টা করেছে। আমাদেরও সেটা করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)