ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সব দোষ নিজের ঘাড়ে নিলেন তামিম
মাহমুদুল হাসান জয় ১০ রান করে ফিরলেও তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রানের ইনিংস। দিন শেষে ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই টাইগার ওপেনার।
এ প্রসঙ্গে তামিম বলেন, 'টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।'
সেন্ট লুসিয়ার হালকা ঘাসের উইকেটে তামিমের শুরুটা ছিল দুর্দান্ত। শুরু থেকেই বলের যোগ্যতা বুঝে খেলেছেন তিনি। সেই সঙ্গে রানের চাকাও সচল রেখেছেন। অন্যপ্রান্তে জয় কিছুটা নড়বড়ে থাকলে তামিম ছিলেন সাবলীল। এমন শুরুর পরও হাফ সেঞ্চুরির আগেই তাকে ফেরান আলজারি জোসেফ।
দলের ব্যাটিং ধসের জন্য অবশ্য কোনো অজুহাত দিচ্ছেন না তামিম। তিনি মনে করেন দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে ইনিংস বড় করার প্রয়োজন ছিল তার। তিনি নিজের কাজ ঠিক মতো করতে পারেননি। ফলে কিছুটা আক্ষেপ করেছেন তিনি।
তামিম বলেন, 'আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)