ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২৯, ২২, ৪৬ আক্ষেপ নিয়ে কথা বললেন তামিম
একটিও পারেননি বড় করতে! অভিজ্ঞ ওপেনার সেই দায়টা নিচ্ছেন নিজের কাঁধে। প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম আউট হন নিজের ভুলে। প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া
থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।
কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।
দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।
“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”
“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।” প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম আউট হন নিজের ভুলে। প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।
কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।
দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।
“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”
“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)