ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন

২০২২ জুন ২৫ ০০:০১:৪৭

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন

অভিষেকেই তিন অঙ্কের স্বাদ পাওয়ার দুয়ারে বোলিং অলরাউন্ডার ওভারটন। এই দুজনের রেকর্ড জুটিতে তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। শুক্রবার নিউ জিল্যান্ডকে ৩২৯ রানে থামিয়ে দেওয়ার পর এক পর্যায়ে ৫৬ রানে ৬

উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে তারা দিন শেষ করেছে ২৬৪ রানে। পিছিয়ে আর ৬৫ রানে।

আগের টেস্টে রান তাড়ায় অসাধারণ সেঞ্চুরিতে জয়ের নায়ক বেয়ারস্টো এবার খেলছেন ১২৬ বলে ২১ চারে ১৩০ রান নিয়ে। ২৭ রানে অবশ্য একবার জীবন পান তিনি। ১০৬ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮৯ রানে অপরাজিত ওভারটন। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২০৯।

টেস্টে সপ্তম উইকেটে এই প্রথম দুইশ রানের জুটি পেল ইংল্যান্ড। ১৯৬০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিমি পার্কস ও মাইক স্মিথের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।

দিনের প্রথম ভাগে আলোচনায় ছিলেন আরও দুই জন। সিরিজে টানা তৃতীয় সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। দেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে সফরকারীদের সংগ্রহ বেশি বড় হতে দেননি জ্যাক লিচ।

(বিস্তারিত আসছে) এই দুজনের রেকর্ড জুটিতে তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। শুক্রবার নিউ জিল্যান্ডকে ৩২৯ রানে থামিয়ে দেওয়ার পর এক পর্যায়ে ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে তারা দিন শেষ করেছে ২৬৪ রানে। পিছিয়ে আর ৬৫ রানে।

আগের টেস্টে রান তাড়ায় অসাধারণ সেঞ্চুরিতে জয়ের নায়ক বেয়ারস্টো এবার খেলছেন ১২৬ বলে ২১ চারে ১৩০ রান নিয়ে। ২৭ রানে অবশ্য একবার জীবন পান তিনি। ১০৬ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮৯ রানে অপরাজিত ওভারটন। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২০৯।

টেস্টে সপ্তম উইকেটে এই প্রথম দুইশ রানের জুটি পেল ইংল্যান্ড। ১৯৬০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিমি পার্কস ও মাইক স্মিথের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।

দিনের প্রথম ভাগে আলোচনায় ছিলেন আরও দুই জন। সিরিজে টানা তৃতীয় সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। দেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে সফরকারীদের সংগ্রহ বেশি বড় হতে দেননি জ্যাক লিচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ