ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় সেশনে লড়ছে বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
আজ শুক্রবার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, বরং স্কোরবোর্ডে তোলে ৩১ রান।
ইনিংসের সপ্তম ওভারে পরপর দুই বলে মাহমুদুল হাসান জয়কে এলবিতে আউট দেন আম্পায়ার। দুটিতেই সফল রিভিউ নিয়ে রক্ষা পান তরুণ এই ওপেনার। কিন্তু দুবার রক্ষা পেয়েও থিতু হতে পারেননি জয়। শেষ পর্যন্ত বোল্ড হয়ে ফেরেন তিনি। দলীয় ৪১ রানে তাঁকে হারায় বাংলাদেশ।
এরপর দলীয় ৬৮ রানে তামিমকে হারায় বাংলাদেশ। ৪৬ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। এই দুই উইকেট হারিয়েই প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। বিপরীতে এই সেশনে স্কোরবোর্ডে ৭৭ রান যোগ করে সাকিব আল হাসানের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দ্বিতীয় টেস্টের একাদশে মুমিনুল হককে রাখা হয়নি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়।
এ ছাড়াও সিরিজের দ্বিতীয় টেস্টে আরেকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই টেস্টে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম। অ্যান্টিগা টেস্টের একাদশ থেকে এই দুটি পরিবর্তন এনেই সেন্ট লুসিয়া টেস্ট শুরু করেছে সাকিব আল হাসানের দল।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। গুদাকেশ মোতির পরিবর্তে একাদশে এসেছেন অ্যান্ডারসন ফিলিপে।
এর আগে সিরিজের প্রথম টেস্টেও টসে হেরেছিল বাংলাদেশ। ওই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। চার দিনেই ওই টেস্টে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। বিশেষ করে, বাংলাদেশের ব্যাটিং লাইনআপই ডুবিয়েছে সফরকারীদের।
ওই টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের হয়ে লড়েছেন সাকিব আল হাসান। কিন্তু নুরুল হাসান সোহানকে লড়াই করেও দলকে বাঁচাতে পারেননি। ফলে ওই টেস্টে বাংলাদেশ হেরে যায় সাত উইকেটে। সিরিজেও পিছিয়ে পড়ে ১-০ ব্যবধানে।
সিরিজে পিছিয়ে পড়ায় সেন্ট লুসিয়াতে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। তবে এই চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে সাফল্য পায় কি না সেটাই দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)