ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আইপিএল নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে আলোড়ন সৃষ্টি করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক
এবার সরাসরি বলেই দিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। বিশ্বের অনেক ক্রিকেটারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সাধ জাগে আয়ারল্যান্ডের ক্রিকেটারদেরও। যদিও এখনই আইপিএলে তাদের সম্ভাবনা দেখছেন না দলটির অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা গেছে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের। আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও বেশ মানসম্পন্ন। তবে এখনই তাদের কেউ আইপিএলে সুযোগ পাবেন, এমনটা মনে হয় না বালবির্নির।
দলের ক্রিকেটারদের আইপিএল সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। আমরা জানি, আইপিএলে সুযোগ পেতে কী পরিমাণ প্রতিযোগিতামূলক খেলতে হয়। এটা আমাদের জন্য অনেক বড় স্বপ্নের জায়গা। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের একদম শীর্ষে।'
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসার পর অনেকখানি পরিবর্তন হয়েছে ক্রিকেটে। নানান দেশের ক্রিকেটার একই ড্রেসিং রুমে থেকে খেলার সুযোগ পাওয়ায় খেলার মান অনেক বেড়েছে। ফ্র্যাঞ্চাইজি খেলতে গিয়ে অন্য দেশের ক্রিকেটারদের থেকে শিখে তা আবার নিজ দেশের ক্রিকেটারদের শেখাতে পারছেন অনেকেই।
বালবির্নির কণ্ঠেও শোনা গেল এমনটা, 'আইপিএলে যারা খেলে, তারা দারুণ উন্নতি করে ফেলতে পারে। বিশ্বের ভিন্ন ভিন্ন লিগে আমাদের অনেক ক্রিকেটার আছে। কিন্তু আইপিএলে নেই। তারা যখন আয়ারল্যান্ড দলে আসে, তারা অনেক অভিজ্ঞতা নিয়েই আসে।'
নিজেদের মাটিতে আগামী ২৬ ও ২৮ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। এই সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)