ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান বোর্ডের নতুন চাল, লক্ষ্য বিদেশি লিগ থেকে ক্রিকেটারদের ঠেকানো
শুক্রবার লাহৌরে এক সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, বিদেশি লিগে খেলার প্রস্তাব যে সব ক্রিকেটার ফিরিয়ে দেবেন, তাঁদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, “দেশের প্রথম সারির ক্রিকেটাররা যাতে জাতীয় দলের খেলা না থাকার সময় বিদেশি লিগে সই না করে, সে কথা ওদের বলব। ক্রিকেটাররা বিদেশি লিগে সই না করলেই সবচেয়ে ভাল। সে ক্ষেত্রে ওরা যখনই চাইবে, তখনই চুক্তির ৫০-৬০ শতাংশ টাকা আমরা দিয়ে দেব। আমাদের জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ মরসুম। চাই না কোনও ক্রিকেটার ক্লান্ত হয়ে পড়ুক। জাতীয় দলের হয়ে খেলার সময় ওরা যাতে তরতাজা থাকে, সেটা দেখাই আমাদের দায়িত্ব।”
রামিজ জানিয়েছেন, খেলাধুলোর জন্য এ বার পাকিস্তানের বার্ষিক বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ৭৮ শতাংশই খরচ হবে ক্রিকেটের পিছনে। মূল লক্ষ্য অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের বেতনের ফারাক কমানো। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়েছে। প্রত্যাশামতোই লাল এবং সাদা বলের জন্য আলাদা চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। সব ফরম্যাটে ক্রিকেটারদের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়ানো হয়েছে। অধিনায়কের বাড়তি দায়িত্ব থাকে বলে তাঁর জন্য আলাদা ভাতা বরাদ্দ করা হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় চুক্তিতেও ভাতা ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।
কেন দু’টি ফরম্যাটের জন্য আলাদা চুক্তি করা হল সে প্রসঙ্গে রামিজ বলেছেন, “আগামী ১৬ মাসে দু’টি বিশ্বকাপ-সহ চারটি আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। সাদা বলের ক্রিকেটারদের জন্যে আলাদা চুক্তির সাহায্যে দু’টি বিভাগের দলই শক্তিশালী করে তুলতে চাই। তা হলে একই সঙ্গে দু’টি ফরম্যাটে দল নামাতে পারব আমরা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)