ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আম্পায়ারের সঙ্গে তর্ক, আউট মানতে নারাজ বিরাট কোহলি , দেখুন ভিডিও
লেস্টারশায়ারের বিরুদ্ধে ৩৩ রান করে এলবিডব্লিউতে আউট হয়ে যান কোহলি । আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি কোহলি । ক্রিজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ভারতের প্রাক্তন অধিনায়ক।
লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৮১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরে শ্রীকর ভরতের সঙ্গে জুটি বাঁধেন কোহলি । ৩৩ রানের মাথায় রোমান ওয়াকারের বল কোহলি র প্যাডে লাগে। বোলার ও ফিল্ডাররা আউটের আবেদন করলে কিছু ক্ষণ পরে আঙুল তোলেন আম্পায়ার। আম্পায়ারের এই সিদ্ধান্তে অবাক হয়ে যান কোহলি । তিনি ভাবতে পারেননি আম্পায়ার তাঁকে আউট দিয়ে দেবেন। ক্রিজে দাঁড়িয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করেন তিনি। কিছুক্ষণ পরে সাজঘরে ফিরে যান।
কোহলি কে দেখে মনে হচ্ছিল, হয় বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে, না হলে অফস্টাম্পের বাইরে প্যাডে লেগেছে। ক্রিজে পড়ে বল বাইরের দিকে যাচ্ছিল। সেই প্রশ্নও ছিল কোহলি র মনে। তাই আউট দেওয়ার সিদ্ধান্ত বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভারতীয় ব্যাটিং ব্যর্থ। ভরত ছাড়া কেউ বড় রান করতে পারেননি। ভারতের চার ক্রিকেটার চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ লেস্টারশায়ারের হয়ে খেলেন। ১৩৮ রানে ৬ উইকেট পড়ে যায় ভারতের। পরে ভরতের সঙ্গে উমেশ যাদব ও মোহাম্মদ শামি দলের রানকে এগিয়ে নিয়ে যান। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৮ উইকেট ২৪৬।
☝️ | Kohli (33) lbw Walker.@RomanWalker17 strikes again! This time he hits the pads of Kohli, and after a long wait the umpire's finger goes up.
Out or not out? ???? ???????? IND 138/6
???????????????? ????????????????????????: https://t.co/adbXpwig48 ????
???? #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/iE9DNCUwLO
— Leicestershire Foxes ???? (@leicsccc) June 23, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)