ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
১৮ বছর পূর্বের সুখস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে আজ
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সাকিব আল হাসানের দলের সামনে একটাই চিন্তা লিগ বাঁচানো। লিগ বাঁচাতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে জয় দরকার। বাংলাদেশ কী পারবে শেষ টেস্টে জয়ের মুখ দেখতে?
এই সিরিজে হয়তো জয়ের ব্যাপারে কোনো আশাই দেখতে পারছে না বাংলাদেশ। তবে ১৮ বছর আগে এই মাঠেই খেলা একটি টেস্ট বাংলাদেশকে বেশ অনুপ্রেরণা জোগাচ্ছে।
২০০৪ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে সেবার সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল টাইগাররা। ওই টেস্টে হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ‘ড্র’ করেছিল বাংলাদেশ।
কোনো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে ওটাই ছিল প্রথম ড্র করার ঘটনা। কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিশেষ ঘটনাছাড়া, সম্পূর্ণ নিজেদের পারফরম্যান্স দিয়ে ওই টেস্টটি ড্র করেছিল বাংলাদেশ। যে ড্র’টা ছিল বাংলাদেশের কাছে ছিল জয়ের চেয়েও বেশি।
সেন্ট লুসিয়ায় ১৮ বছর আগে খেলা সেই টেস্ট ম্যাচটিই এবার অনুপ্রেরণা হয়ে এসেছে সাকিব আল হাসান বাহিনীর সামনে। এছাড়া ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর প্রেরণা তো আছেই।
সুতরাং, এবারও সেন্ট লুসিয়ায় বাংলাদেশ ভালো কিছু করে দেখাক, সে প্রত্যাশা টাইগার ভক্তদের।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কী ছেড়ে কথা বলবে? তাদের সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ জয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া খুব জরুরি। ক্যারিবীয়রা রয়েছে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ স্থানে। অর্জন ৪২ পয়েন্ট। ২ পয়েন্ট বেশি নিয়ে ৫ম স্থানে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জিতলেই পাকিস্তানকে টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
বোলিং এবং ব্যাটিংয়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত মার্চে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছে ক্যারিবীয়রা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডা সিলভা (উইকেরক্ষক), অ্যালজারি জোসেন, কেমার রোচ, গুদাকেশ মোতি, জাইডেন সিলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)