ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এর আগে বাংলাদেশ ক্রিকেটে কখনই হয়নি এমন এক কঠিন সিদ্ধান্ত নিলেন সাকিব
যদিও সাকিবের সিদ্ধান্তটা মিলে যাচ্ছে ওপরের সারির টেস্ট ক্রিকেটের শক্তিশালী দলগুলোর সাথে। তবে বাংলাদেশ ক্রিকেটে এটাই প্রথম। সেটা হচ্ছে ম্যাচ শুরুর আগের দিনেই একাদশ ঘোষণা করা। আর তাই নতুন অধিনায়ক সাকিবের হাত ধরেই নতুন নিয়ম উঠে আসলো বাংলাদেশ ক্রিকেটে।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ হার মানে ৭ উইকেটের। সেসব আপাতত অতীত। তাকাতে হবে সামনের দিকে। সেইন্ট লুসিয়া টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।
তৃতীয়বার টেস্ট দলের নেতৃত্ব পেয়ে ব্যাটে-বলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিব জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর একদিন আগেই একাদশ জানিয়ে দিতে।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, ‘আমাদেরও মাথায় বেশ কিছু চিন্তা আছে। কিন্তু আজকে অনুশীলন সেশন শেষ হলে আমরা বসে মিটিং করে দল চূড়ান্ত করে আমাদের ইচ্ছে আছে সবাইকে জানিয়ে দেওয়া। যাতে করে সবাই জানবে যে, কারা খেলছে আর কারা খেলছে না।’
সাকিবের লক্ষ্য সেইন্ট লুসিয়া টেস্টে ভালোভাবে শুরু করার। এরপর সেশন বাই সেশন ধরে খেলা। যে জন্য আগের দিনের অনুশীলনে বেশ গুরুত্ব দিচ্ছে দল।
‘দেখেন, এতদিন আগের ম্যাচ ছিল যে আসলে ওইখানে থেকে কিছু নেওয়ার আছে বলে মনে হয় না। আমরা গতকাল ভালো একটা অনুশীলন সেশন পার করেছি, আজকে লক্ষ্য থাকবে ভালো একটা অনুশীলন সেশন করে কালকে ভালোভাবে ম্যাচটা শুরু করতে।’
সাকিবের কাছে এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা। এই সেশনে ব্যাটে কিংবা বলে দারুণ একটা শুরু এনে দিতে পারলে ভাববেন কি হতে যাচ্ছে ম্যাচের পরিস্থিতি।
‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টায় আমরা ব্যাটিং করি আর বোলিং করি । তারপরে থেকে আসলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আসলে আমাদের খেলতে হবে। কিন্তু প্রথম দুইটা ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)