ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড পাবে না এই স্পিনারকে

২০২২ জুন ২৪ ১১:৪৯:০২

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড পাবে না এই স্পিনারকে

হজ্ব করে রশিদের ইংল্যান্ডে ফিরতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত লাগতে পারে। ইংরেজ স্পিনার বলেন, “বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না। এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে ফিরবেন রশিদ।

হজ্ব করতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।”

ভারতের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রশিদকে। ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই দু’টি সিরিজ। অনেকেই বলছেন, ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ্ব করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রশিদ বলেন, “আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি। আমি ক্লাব এবং বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওরা খুব সহজেই বুঝেছে। দেশ এবং ক্লাবকে যখন পাশে পেয়েছি, তখন তো আর চিন্তা নেই।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ