ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে নতুন পরিকল্পনা করছে স্টোকস
নতুন করে করোনা হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরে। ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক এই মারণ ভাইরাসে সংক্রমিত। তার উপরে মঙ্গলবার অধিনায়ক বেন স্টোকস অনুশীলন না করায় তৈরি হয়েছিল উদ্বেগ। বুধবার ইংল্যান্ড অধিনায়ক নিজেই সেই জল্পনায় জল ঢেলে দেন। সাংবাদিক বৈঠকে স্টোকস বলেছেন, “এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল বলে মাঠে নামিনি। এর আগেও এমন হাল্কা অসুস্থতা নিয়ে আমি খেলেছি। কাজেই শেষ টেস্টে আমিই টস করতে নামব। এখন কোনও সমস্যা নেই।”
তবে শেষ টেস্টে ইংল্যান্ড পাচ্ছে না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে। গোড়ালিতে চোট থাকায় তিনি থাকছেন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে টেস্টে অভিষেক হতে চলেছে আর এক নতুন জোরে বোলার জেমি ওভার্টনের। যা নিয়ে স্টোকস বলেছেন, “অ্যান্ডারসনের গোড়ালিতে চোট রয়েছে। হয়তো তার পরেও ওকে দলে রাখাই যেতে পারত। কিন্তু আমি মনে করি, এই টেস্টের চেয়ে ভারতের বিরুদ্ধে একশো শতাংশ সুস্থ অ্যান্ডারসনকে রাখা হলে আমরা উপকৃত হব। তাতে যদি ওভার্টন ৭৫ শতাংশ ফিটনেস নিয়ে খেলতে নামে, আমার কোনও আপত্তি নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)