ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে পূজারা-পান্ত-বুমরাহদের লড়াই শুরু
এজবাস্টন টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডে। করোনার কারণে ইতোপূর্বে বাতিল হওয়া এজবাস্টন টেস্টে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
এই ম্যাচে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, উইকেটরক্ষক ঋষভ পান্ত এবং দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণা।
এদিকে ভারত থেকে উড়াল দেয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি তার। তবে করোনা মুক্ত হতে পারলে এক জুলাই শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাকে।
সঙ্গত কারণেই ২৩ জুন শুরু হতে যাওয়া চার দিনের প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না অশ্বিনের। এই সিরিজে এরই মাঝে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, কে এস ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব- স্যাম ইভান্স (অধিনায়ক), রেহান আহমেদ, স্যাম বেটস (উইকেটরক্ষক), ন্যাট বাওলি, উইল ডেভিস, জয়ী এভিসন, লুইস কিম্বার, আবি সাকান্দে, রোমান ওয়াকার, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)