ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রীতিমত অবাক ক্রিকেট বিশ্ব আসছে ৬০ বলের নতুন টুর্নামেন্ট
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সিক্সটি বল ক্রিকেট লিগ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে পাঁচ দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যা চলবে ২৪ থেকে ২৮ আগস্ট অবধি। আজ উইন্ডিজ ক্রিকেট বোর্ড ও সিপিএল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
এটিকে আসলে অনেকে টি-টেন সংস্করণ বলতে পারেন। তবে দুই ফরমেটের মধ্যে ভালোই তফাৎ রয়েছে। সিক্সটি বল লিগে প্রতিটি ইনিংস হবে ৬০ বলের। যেখানে থাকবে দুটি অংশ। ইনিংস শুরুর দুই ওভার পাওয়ার প্লে হিসেবে গণ্য করা হবে। অলআউট হবে ছয় উইকেটের পতনে। পাওয়ার প্লে-র সময় ফিল্ডিংয়েও থাকবে বিশেষ নিয়ম। প্রথম ১২ বলে দুই ছক্কা হাঁকাতে পারলে তৃতীয় ওভারও হবে পাওয়ার প্লে। একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বোলিং করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে থাকবে শাস্তির বিধান। খেলায় উপস্থিতি থাকবে দর্শকদেরও। ফ্রি-হিটের জন্য ভোট দিতে পারবেন তারা। নতুন এই ফরমেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কোরিট বলেছেন, ‘সিপিএল এবং সিডব্লিউআই এর যৌথ উদ্যোগে এটি এগিয়ে যাওয়ার পথে। আমি খুব রোমাঞ্চিত। আমার বিশ্বাস এই উদ্ভাবন ভক্তদের জন্য উত্তেজনা এবং বিনোদন এনে দেবে।’ সিপিএল সিইও জানান এই ফরমেটে অংশ নেবেন নারী ক্রিকেটাররাও।
নতুন এই সংস্করণ ক্রিকেটপ্রেমীদের কতটা বিনোদন দিতে পারে তা বলে দেবে সময়। আপাতত এর প্রচার প্রচারণায় ব্যস্ত উদ্যোক্তারা। ইতোমধ্যে সিক্সটি বল লিগের শুভেচ্ছাদ্যুত হিসেবে যোগ দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দৈত্য ক্রিস গেইল। নতুন এই সংস্করণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ সরব দেখা গেছে। টুর্নামেন্টে কয়টি দল অংশ নেবে কিংবা এর ফরমেটই বা কেমন হবে তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)