ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ : শেষ হয়ে গেলো টাইগার ক্রিকেটারের উইন্ডিজ সিরিজ
সেই চোট কাটিয়ে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও থেকে ছিটকে গেছেন টাইগার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী।
গত ১০ জুন এমআরআই স্ক্যান করানো হয় ইয়াসিরের। আশা করা হচ্ছিল চোট কাটিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্দিষ্ট সময়ের ভেতর দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর পারেননি এই ব্যাটার।
ইয়াসিরের বর্তমান অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন: ‘ইয়াসির আলী তার পিঠের চোট থেকে প্রত্যাশিতভাবে সেরে উঠছে পারছেন না। এখনও সে পুনর্বাসন শুরু করতে পারেনি। প্রায় দুই সপ্তাহের বিশ্রামের পরেও যেহেতু সে এখনও পুনর্বাসন শুরু করতে পারেনি তাই স্বাভাবিক ভাবেই সফরেরর বাকি ম্যাচগুলো মিস করবে, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের বাইরে যেতে হচ্ছে তাকে।’
বিসিবি আরও জানিয়েছে, দ্রুতই দেশে ফিরবেন ইয়াসির আলী। দেশে ফেরার পর বিসিবি’র মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)