ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কোহলিরা খেলতে নামার আগে বিদেশের মাটিতে শুরু হয়ে গেলো অন্য ‘লড়াই’

২০২২ জুন ২২ ১৭:৪০:১৭

কোহলিরা খেলতে নামার আগে বিদেশের মাটিতে শুরু হয়ে গেলো অন্য ‘লড়াই’

ধারাভাষ্য দিতে ইংল্যান্ডে গিয়েছেন জাফর। লর্ডসে বসে তিনি একটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘জ্বলজ্বল করছে সূর্য। খুব ভাল আবহাওয়া।’ জাফরের পোস্ট দেখেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি ভন। লিখেছেন, ‘তুমি কি আমার প্রথম টেস্ট উইকেটের ২০ বছর উদ্‌যাপন করতে এখানে এসেছ ওয়াসিম?’ ভনের উত্তর দেখে পাল্টা একটি ছবি পোস্ট করে জাফর লিখেছেন, ‘আমি এটার ১৫ বছর উদ্‌যাপন করতে এখানে এসেছি মাইকেল।’

ঘটনা হল, জাফরকে আউট করেই জীবনের প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন ভন। তাঁর পোস্টে উত্তর দিয়ে সেটাই মনে করিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু জাফরের তরফে যে এ রকম উত্তর আসবে, সেটা বোধহয় প্রত্যাশা করেননি। জাফর যে ছবি পোস্ট করেছেন, সেটি ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতের টেস্ট সিরিজ জয়ের ছবি।

১৫ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ এগিয়ে তারা। ১ জুন এজবাস্টনে শুরু পঞ্চম টেস্ট। সেটি জিতলে আবার বিলেতের মাটিতে উড়বে তেরঙা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ