ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্যারিয়ারে অনেক বড় দু:সংবাদ পেলো উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড
টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলছিলেন ৩৫ বছর বয়সী পোলার্ড। দ্বিতীয় বিদেশি হিসেবে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিনের সঙ্গে তাকেও দলে ভিড়িয়েছিল সারে। যদিও ইনজুরিতে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি।
এক বিবৃতিতে সাড়ে বলেছে, 'চিকিৎসার পরও তার সেভাবে উন্নতি হয়নি। আলোচনার মাধ্যমে তার অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার সকালে সফলভাবে তার অপারেশন করা হয়। রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী চার থেকে ছয় সপ্তাহ মাঠে নামবেন না তিনি।'
পাঁচ ইনিংসে ব্যাটিং করে ১৪১.৪২ স্ট্রাইক রেটে ৯৯ রান করেছেন পোলার্ড। বল হাতে নিয়েছেন একটি উইকেট। ফিল্ডিংয়ে একটি ক্যাচও লুফে নেন তিনি।
ছিটকে পড়া নিয়ে পোলার্ড বলেন, 'এটা অনেক হতাশার ব্যাপার। আমরা দারুণভাবে কতৃত্ব করছিলাম। আমি অনুভব করেছি, আমি দারুণ কিছুর অংশ ছিলাম। দলের বাকিদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। নিজেও মাঠে ফেরার প্রস্তুতি নিই।'
টি-টোয়েন্টি ব্লাস্টে এখনও চার ম্যাচ বাকি আছে সারের। এরই মাঝে পরবর্তী রাউন্ডে (কোয়ার্টার ফাইনাল) উঠে গেছে তারা। প্রথম দশ ম্যাচের মধ্যে নয়টি ম্যাচই জিতেছে সারে। বাকি একটি ম্যাচ পণ্ড হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)