ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
র্যাংকিংয়ে চমক দেখালো কার্তিক
আইপিএলে ‘ফিনিশার’ হিসেবে নিজেকে নতুন করে চেনান কার্তিক। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে খুনে মেজাজে প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে দিতেন তিনি। একই ভূমিকা ছিল তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
ছয়-সাতে ব্যাটিংয়ে নেমে এক ফিফটি ও ১৫৮.৬২ স্ট্রাইক রেটে রান করেন ৯২। সিরিজের চতুর্থ ম্যাচে গত শুক্রবার আসে তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি। দলের বিপর্যয়ে নেমে করেন ২৭ বলে ২ ছক্কা ও ৯ চারে ৫৫ রান।
কার্তিক টি-টোয়েন্টিতে এখন ৮৭ নম্বর ব্যাটসম্যান। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে সেরা দশে একমাত্র ভারতীয় ইশান কিষান। দুই ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ২০৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান আছেন ষষ্ঠ স্থানে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ধরে রেখেছেন বোলারদের শীর্ষস্থান।
বোলারদের তালিকায় উন্নতি হয়েছে যুজবেন্দ্র চেহেলের। ভারতীয় এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে আছেন ২৩তম স্থানে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি।
ওয়ানডে
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অল্পের জন্য সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া না পাওয়া ডেভিড ওয়ার্নার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ৯৯ রানে আউট হওয়া অস্ট্রেলিয়া ওপেনার ব্যাটসম্যানদের তালিকায় এখন আছেন ৯ নম্বরে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলের সিরিজ জয়ে বড় অবদান রাখা চারিথ আসালাঙ্কার উন্নতি ১৯ ধাপ। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১১০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা লঙ্কান ব্যাটসম্যানের অবস্থান এখন ৩২তম।
ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগোনো ধনাঞ্জয়া ডি সিলভা বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১১ ধাপ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিচেল মার্শেরও।
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করা জেসন রয়ের অগ্রগতি হয়েছে, আছেন ১৯ নম্বরে। প্রথম ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেওয়া জস বাটলার এখন ২৯তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে বাবর। বোলারদের তালিকায় নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)