ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২৪ তারিখে দেশ ছাড়বেন তাসকিন
এরপরই কাঁধের চোটে পড়ে প্রোটিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় ছিটকে পড়েন তাসকিন। যার ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কানদের বিপক্ষে এবং উইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন তাসকিন। শঙ্কা ছিল উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না এই পেসারকে।
তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। মিরপুরের হোম অব ক্রিকেটে টানা অনুশীলন চালিয়ে গেছেন এই পেসার। আজ (২২ জুন) দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের সামনে বোলিং পরীক্ষা দেন তাসকিন। এই দুই নির্বাচকের সামনে টানা ৭ ওভার বোলিং করেন তাসকিন, তাও কোনো প্রকার সমস্যা ছাড়া পূর্ণ ছন্দতে।
তাসকিনের অনুশীলন দেখে গণমাধ্যমে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, পুরো ফিট আছেন তাসকিন। কোনো প্রকার সমস্যা ছাড়াই বোলিং করছেন পূর্ণ ছন্দে। ফলে সেন্ট লুসিয়ায় দলের দ্বিতীয় টেস্ট শুরুর দিন উইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন তাসকিন।
হাবিবুল বাশারের ভাষ্যে, ‘তাসকিন এখন পুরোপুরি ঠিক আছে। কিছু দুঃশ্চিন্তা ছিল। তবে সে কালকে বোলিং করেছে কোনো সমস্যা ছাড়া, আজকেও পুরো রিদমে বোলিং করেছে, সে এখন ওকে।
সে পুরোপুরি ঠিক আছে। ২৪ তারিখ ভ্রমণ করছে। ফিজিক্যালি পুরোপুরি ঠিক আছে সে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)