ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টাইগারদের টেস্টে বেহাল দশা; বিসিবি দল সাজাবে কোন ক্রিকেটারদের নিয়ে
টেস্ট ক্রিকেটে দিন দিন উন্নতি ছেড়ে অবন্নতি করছে বাংলাদেশ। শুধু মাত্র বিদেশের মাটিতে খারাপ খেলছে বিষয়টা তা নয়। দেশের মাটিতেও ছন্নছাড়া টাইগাররা। একই সাথে বিদেশের মাটিতে টেস্ট হারের সংখ্যা দিনকে দিন বেড়ে চলছে টাইগারদের।
টাইগার ব্যাটারদের ব্যর্থতায় টেস্ট ম্যাচ জয় তো দুরের কথা ম্যাচ ড্র করাটাও যেন স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। িএখানেই শেষ নয় ইনিংস হার এড়ানো বা শেষ পর্যন্ত ব্যাটিং করাটাও কষ্টকর হয়ে উঠছে টাইগারদের জন্য। টেস্ট ক্রিকেটে ২১ বছরের পথচলায় বাংলাদেশ দল তাদের অবস্থান জানান দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
ম্যাচ পরাজয়ের শঙ্কা, ফলোঅনে পড়া, কখনও আবার ইনিংস হার এড়ানোর অদম্য চেষ্টায় সফল হওয়া; এই দুষ্টচক্রের মধ্যেই ঘুরছে দেশের টেস্ট ক্রিকেট। দেশের মাটিতে টেস্ট ত্রিকেটে টাইগাররা কখনো কখনো সফলতা পেলেও বিদেশের মাটিতে টেস্ট হারের এ বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছেনা।
বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে অসহায় আত্মসমর্পণ আবারও চোখে পড়েছে অ্যান্টিগা টেস্টে। দায়িত্বহীন ব্যাটিংয়ের এর বিপরীতে বোলারদের অসহায়ত্ব বারবার চোখে পড়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই হেরে বসে টাইগাররা।
সাদা পোশাকে টাইগারদের পথ চলা দুই দশকের। এ পথচলায় তাদের টেস্ট সামর্থ্য নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এ পর্যন্ত বাংলাদেশ ১৩৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ৬৪টি ম্যাচ খেলেছে বিদেশের মাটিতে। এর মধ্যে ৫৪টি ম্যাচে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে অর্ধেক হার আবার ইনিংস ব্যবধানে।
টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানে ১২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯। ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জিতেছিল টাইগাররা।
শেষ কবে বড় স্কোর করেছেন মুমিনুল হক সেটা খুজতে গেলেও সময়ের প্রয়োজন। তবে বাংলাদেশের সেরা টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন মুমিনুল হক। সম্প্রতি সময়ে বাজে পারফরম্যান্সের কারনে তাকে নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি।
অন্যদিকে দল থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলো বিসিবি। বাংলাদেশ দলে ৩ নাম্বার পজিশনের জন্য তৈরি করতে চেয়েছিলো শান্তকে। তবে বিসিবির সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন শান্ত। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি তিনি।
সবশেষ ১৬ ম্যাচে ২৮টি ইনিংস খেলে ৩ নাম্বার পজিশনে শান্তর স্কোর ৭৬৩ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)