ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শেষ ওভারে ১৯ রান,শেষ হলো শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজ

২০২২ জুন ২২ ০০:০৭:০৪

শেষ ওভারে ১৯ রান,শেষ হলো শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজ

প্রথম বলটা অবশ্য দুর্দান্তই করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আউট সাইড অফ স্টাম্পের বল ব্যাটেই লাগাতে পারেননি ম্যাথু কুনেম্যান। তবে দ্বিতীয় বলে শানাকার ফুলটস বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার।

পরের তিন বলে দুই চার ও এক ডাবলে নিয়েছেন আরও ১০ রান। তাতে শেষ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণে শানাকার স্লোয়ার ডেলিভারিতে ভড়কে যান কুনেম্যান। ডানহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে কভার দিয়ে তুলে মারতে গিয়ে চারিথ আসালঙ্কার হাতে ক্যাচ তুলে নেন ১২ বলে ১৫ রান করা এই ব্যাটার। তাতে ৪ রানের জয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা।

বিস্তারিত আসছে...

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ