ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হচ্ছেন
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হওয়ার কথা এক থেকে পাঁচ জুলাই। সাত জুলাই শুরু হবে দু’দেশের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট পাঁচ দিন ধরে চললে মাঝে মাত্র এক দিন। অর্থাৎ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগই পাবেন না রোহিত, কোহলীরা। এই পরিস্থিতিতে হার্দিকের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরের দলকেই ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলাতে চাইছে বিসিসিআই। আয়ারল্যান্ডে ২৮ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ইংল্যান্ড চলে যাবেন হার্দিকরা। সেখানে টেস্ট ম্যাচ চলাকালীন কুড়ি ওভারের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হার্দিকের নেতৃত্বাধীন দল খেলবে।
ঠাসা সূচি ছাড়াও বোর্ড কর্তারা মনে করছেন টেস্টের পরেই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হলে সমস্যা হতে পারে রোহিত, কোহলীদের। খারাপ হতে পারে পারফরম্যান্স। তাই আয়ারল্যান্ডের দলকেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
জাতীয় নির্বাচকরা এখনও ইংল্যান্ড সফরের জন্য সীমিত ওভারের ক্রিকেটের দল নির্বাচন করেননি। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা দলকে ইংল্যান্ড পাঠাতে কোনও সমস্যা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)