ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাভুমার ধীরগতির ব্যাটিং নিয়ে কথা বললেন: বাউচার
ভারত সিরিজে বাভুমার স্ট্রাইক রেট ছিল ১০৩.৩৮। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় ছিলেন তিনি। এ ছাড়া পুরো সিরিজে ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের বলে ভুগেছেন এই টপ অর্ডার ব্যাটার।
বাভুমাকে চার ইনিংস মিলিয়ে একবার আউট করেন ভুবনেশ্বর। তবে তার বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি বাভুমা। বোলিং মেশিনের মাধ্যমে অনুশীলন করে এই সমস্যা থেকে বের হওয়ারও চেষ্টা করেন বাভুমা।
বাউচার বলেন, 'কোচ হিসেবে আমরা জিগ্যেস করব, 'কেন সে ব্যাটিংয়ে ভুগেছে।' আমার কাছে মনে হয় সে একজনের বিপক্ষেই বেশি ভুগেছে, ভুবনেশ্বর কুমার। বেশিরভাগ ব্যাটারই তার বিপক্ষে ভুগেছে। যেখানে ডিউ ফ্যাক্টর আছে, সেখানে কুমার দারুণ বোলার। অন্যান্য বোলারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট বেশ ভালো ছিল।'
'সে (বাভুমা) কিন্তু অনেক বেশি ক্রিকেট খেলেনি (সম্প্রতি)। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। টেস্ট ম্যাচে আমরা তাকে চ্যালেঞ্জ করেছি। দেখেছি, সে কীভাবে ফিরে এসেছে। সে বোলিং মেশিনে অনুশীলন করছে। সে ফিরে আসবে, সন্দেহ নেই।'
এই সিরিজের প্রথম দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতলেও পরের দুই ম্যাচ জিতে সমতায় ফিরে ভারত। শেষ ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)