ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ : ২য় টেস্টে শরিফুল ইসলাম ও এনামুল হক বিজয় খেললে বাদ পড়বে যে দুই ক্রিকেটার
মো: মারুফ হোসেন
অন্যদিকে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পনে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শেষ পর্যন্ত অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।
প্রথম টেস্টে হারের পর ২য় টেস্টে ঘুরে দাড়ানোর লক্ষ্যে পাল্টে যেতে পারে বাংলাদেশ একাদশ। এমনটাই সংকেত পাওয়া যাচ্ছে বিসিবি থেকে। ২য় টেস্ট খেলার লক্ষ্যে গতকাল দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে শরিফুল ইসলামকে। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসারদের মধ্যে একজন শরিফুল ।
এখনও বিসিবি থেকে জানানো হয়নি যে কার পরিবর্তে খেলবে শরিফুল। তবে ধারনা করা হচ্ছে খালেদ আহম্মেদ বা ইবাদত হোসেন এর জায়গায় খেলতে পারেন শরিফুল ইসলাম। কারন ওয়েস্ট ইন্ডিজের পিচ কন্ডিশনের যে অবস্থা তাতে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার ভুল মনে হয় বিসিবি করবে না।
আবার অন্যদিকে প্রায় দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। তবে এখানেও প্রশ্ন থেকে যায় যে কার পরিবর্তে খেলবেন বিজয়। দলের বর্তমান সময়ের অন্যতম বাজে ফর্মে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
শেষ কবে বড় স্কোর করেছেন মুমিনুল হক সেটা খুজতে গেলেও সময়ের প্রয়োজন। তবে বাংলাদেশের সেরা টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন মুমিনুল হক। সম্প্রতি সময়ে বাজে পারফরম্যান্সের কারনে তাকে নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি।
অন্যদিকে দল থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলো বিসিবি। বাংলাদেশ দলে ৩ নাম্বার পজিশনের জন্য তৈরি করতে চেয়েছিলো শান্তকে। তবে বিসিবির সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন শান্ত। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি তিনি।
সবশেষ ১৬ ম্যাচে ২৮টি ইনিংস খেলে ৩ নাম্বার পজিশনে শান্তর স্কোর ৭৬৩ রান। যার গড় দাড়িয়েছে ২৮.২৫ রান। আর তাই ধারনা করা হচ্ছে মুমিনুল অথবা শান্তর জায়গায় খেলবেন এনামুল হক বিজয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)