ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

৫৬ বছর বয়সেও নিখুঁত ইয়র্কার দিয়ে আদারটনকে আউট করলেন ওয়াসিম আকরাম

২০২২ জুন ২১ ০৯:৪৩:৫৭

৫৬ বছর বয়সেও নিখুঁত ইয়র্কার দিয়ে আদারটনকে আউট করলেন ওয়াসিম আকরাম

সর্পিল সুইং দিয়ে সম্পূর্ণ ইয়র্কার নৈপুণ্যে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ওয়াসিম। কথায় বলে, প্রকৃত যোদ্ধা কখনও ট্রেনিং ভোলে না। এবার সেটাই প্রমাণ করলেন পাকিস্তানের এই দুর্দান্ত বোলার। 56 বছর বয়সে, তার অবসর গ্রহণের 19 বছর পর, তার হাত থেকে বের হলো নিখুঁত ইয়র্কার।

আরেক কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত শেন ওয়ার্নের স্মরণে থাইল্যান্ডে একটি চ্যারিটি ম্যাচে মাঠে নেমেছিলেন ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, মাইক আদারটনদের মতো বিশ্ব বরেণ্য তারকারা। সেই ম্যাচেই আদারটনকে নিখুঁত এক ইয়র্কারে বোল্ড করে দিয়েছেন ৫৬ বছর বয়সী আকরাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট রানআপ নিয়ে নিজের পুরোনো অ্যাকশনেই বোলিং করে একদম আদারটনের পায়ের কাছে ইয়র্কার করেন ওয়াসিম। যার জবাব ছিল না আদারটনের কাছে। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। পুরো বিষয়টি ননস্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন লারা।

পরে সেই ভিডিও শেয়ার করে ওয়াসিম লিখেছেন, ‘দুঃখিত আদারটন। আমরা হয়তো বুড়ো হয়ে গেছি। তবে কিছু জিনিস কিন্তু আগের মতোই রয়ে গেছে।’ ওয়াসিম, লারা, আদারটন ছাড়া ম্যাচটিতে ইয়ান বেল, নেইল জনসন, মার্ক নিকোলাসদের তারকারা খেলেছেন। কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড ছিলেন আম্পায়ারের দায়িত্বে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ