ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের বিশ্বকাপ দল নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন কোচ দ্রাবিড়
গত টি-টোয়েন্টী বিশ্বকাপে ভারতের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল দর্শকদের। বিশেষ করে উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ফেভারিট ছিল বিরাট কোহলির দল। তাছাড়া রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহদের মতো তারকাদের নিয়ে গড়া স্কোয়াড ছিল ভারতের।
কিন্তু সমর্থকদের সেই প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারনি ভারত। উল্টো গ্রুপ পর্ব থেকেই হেরে বিদায় নেয় তারা। তবে সেই বিশ্বকাপের পর দলের অধিনায়ক দায়িত্ব ছাড়ার পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার ভারতের প্রধান কোচের চাওয়া, যত দ্রুত সম্ভব বিশ্বকাপ স্কোয়াড ঠিক করা এবং তাদের প্রস্তুত করা।
দ্রাবিড় বলেন, 'অবশ্যই, চোটের কারণে কিছু অপ্রত্যাশিত কিছু পরিবর্তন হতে পারে এবং এসব জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্কোয়াড তৈরি করার চেষ্টা করছি। আগামী সিরিজ (আয়ারল্যান্ড) বা তার পরের (ইংল্যান্ড) সিরিজে এটি হবে কি না তা বলা কঠিন, তবে আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এটি করার চেষ্টা করছি।'
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু ফেভারিট দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে এখনই প্রস্তুতি শুরু করতে চান দ্রাবিড়।
তিনি বলেন, 'আপনি ইভেন্টের কাছাকাছি চলে যাচ্ছেন, আপনার স্কোয়াড পাকা করা দরকার। যদি না পারেন, তাহলে আমরা আজ যে যুগে বসবাস করছি তাতে আপনাকে ভাবতে হবে। স্পষ্টতই, আপনি বিশ্বকাপে মাত্র ১৫ জনকে নিতে পারবেন, তবে সেরা ১৮ থেকে ২০ জন খেলোয়াড়কে বাছাই করতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)