ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কোচিং প্যানেলে যুক্ত হলেন হাসিম আমলা ও ইনজামাম

২০২২ জুন ২০ ২২:২১:৩১

কোচিং প্যানেলে যুক্ত হলেন হাসিম আমলা ও ইনজামাম

তরুণ ক্রিকেটার বেঁছে নিতে জালমি তারকাবহুল কোচিং প্যানেল ঘোষণা করেছে। যেখানে রয়েছেন হাসিম আমলা, ইনজামাম উল হক ও ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

কোচিং প্যানেলে রাখা হয়েছে মোহাম্মদ আকরাম, জেমস ফস্টারকেও রাখা হয়েছে। আগামী ২৮ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে এই ট্যালেন্ট হান্টের যুক্তরাজ্য পর্ব।

যুক্তরাজ্যের নিউক্যাসেল, গ্লাসগো, লুটন, ব্রিস্টল, লন্ডন, লেস্টার এবং বার্মিংহামে একমাস ব্যপী এই তরুণ প্রতিভা অন্বেষণ চলবে। সেখানকার স্থানীয় ও পাকিস্তানি যে কেউ এই প্রোগ্রামের ট্রায়ালে অংশ নিতে পারবে।

ট্রায়ালে ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পারলে তাদের সুযোগ দেয়া হবে মূল প্রোগ্রামে। আগামী ২৫ জুলাই পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ