ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন, দুই নতুন মুখ

২০২২ জুন ২০ ২১:৩০:৩৮

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন, দুই নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সফরের দলে ছয়টি পরিবর্তন এনেছে লঙ্কানরা। দলে ফেরানো হয়েছে তিন অলরাউন্ডার ভিশ্মি গুনারাত্নে, সাথিয়া সান্দিপানি, মালশা শেহানি ও বাঁহাতি পেসার থারিকা সেওয়ান্দিকে। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার প্রসাদানি ভেরাক্কদি ও বাঁহাতি পেসার সচিনি নিসানসালা।

ডাম্বুলায় আগামী ২৩, ২৫ ও ২৭ জুন হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১, ৪ ও ৭ জুলাই পাল্লেকেলেতে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা নারী দল

চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, কাভিশা দিলহারি, নিলাকশি ডি সিলভা, আনুশকা সাঞ্জিভানি, ওশাধি রানাসিংহে, সুগন্ধিকা কুমারি, ইনোকা রানাভেরাম, আচিনি কালাসুরিয়া, হারশিতা সামারাবিক্রম, ভিশ্মি গুনারাত্নে, মালশা শেহানি, আমা কাঞ্চানা, উদেশিকা প্রবোধিনি, রাশ্মি ডি সিলভা, হানসিমা করুনারাত্নে, কৌশানি নুথিয়াঙ্গানা, সাথিয়া সান্দিপানি ও থারিকা সেওয়ান্দি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ