ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিরিজ ভাগাভাগি করতে হলো ভারত-দক্ষিণ আফ্রিকাকে
এ দিনের শুরুতেই টসে বিলম্ব হয়। নির্ধারিত সময়ের কিছু পরে টস অনুষ্ঠিত হলে তাতে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এই ম্যাচে নেতৃত্ব পাওয়া কেশভ মহারাজের দল।
তবে খেলা মাঠে গড়ালে মাত্র ২১ বল মোকাবেলা করতে পারে ভারতের ব্যাটাররা। ৩.৩ ওভারের পর পুনরায় বৃষ্টি শুরু হলে পরবর্তীতে খেলা আর মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলে 'নো রেজাল্ট' মেনে নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচটিতে ৭ বল খেলে ১৫ রান করেন ভারতের ওপেনার ইশান কিশান। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১২ বল খেলে করেন ১০ রান। দুই ওপেনারই অবশ্য ফিরে যান।
কিশানকে বোল্ড করে এবং রুতুরাজকে ডুয়ান প্রিটোরিয়াসের ক্যাচে বিদায় করেন লুঙ্গি এনগিদি। মাঠ ছাড়ার আগে শ্রেয়াস আইয়ার শুন্য এবং অধিনায়ক ঋষভ পান্ত এক রানে অপরাজিত থাকেন।
সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অসাধারণ দক্ষতায় পরের দুই ম্যাচে সমতায় ফিরেছিল ভারত। বেঙ্গালুরুর এই ম্যাচটিই ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)