ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাপনের এক ফোনেই পাল্টে গেল সব কিছু
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। এরপর দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও শঙ্কা তৈরি হয় তার। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠায় দ্বিতীয় টেস্টে তাকে ডাকা হয়েছে।
অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার দিন আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন এই বাঁহাতি পেসারের কাছে। উদ্দেশ্য, উইন্ডিজদের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ দেওয়া হয়েছে শরিফুলকে। সেই ফোনের একদিন পরেই আজ (২০ জুন) সন্ধ্যায় দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে উড়াল দিচ্ছেন টাইগার এই পেসার।
ক্যারিবীয়ান দেশটির উদ্দেশে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হোন শরিফুল। যেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইনজুরি থেকে ফিরে উইন্ডিজ সিরিজের দলে খেলার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল কি না। তার উত্তরে শরিফুল জানিয়েছেন, আগের দিন সভাপতির ফোনের পর অন্যকিছু আর ভাবেননি তিনি।
গণমাধ্যমে বলেন, ‘গতকাল রাতে পাপন স্যার কল দিয়ে বলছিল, আমি যাব… এই।’ এই বাঁহাতি পেসার আরও যোগ করেন উইন্ডিজে টেস্ট খেলার ইচ্ছা ছিল তার। শরিফুলের ভাষ্যে, ‘অবশ্যই এক্সাইটিং (উইন্ডিজে যাওয়া)। আমার খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার, এখন যাচ্ছি দেখা যাক যাওয়ার পর কি হয়।’
ইনজুরি থেকে পুরোপুরিভাবে ফিরেছেন এবং ফিরতে পেরে ভালো লাগছে জানিয়ে শরিফুল আরও যোগ করেন, ‘ভালো ফিল হচ্ছে, মনে হচ্ছে ভালো অবস্থানে আছি। ইনজুরির পরে কষ্ট লাগে রিহ্যাবে থাকতে। কারণ, সবাই চায় যে খেলার মধ্যে থাকতে, কোনো একটা ম্যাচ মিস করলে সবারই কষ্ট করলে, সেখান থেকে ফিরলে ভালো লাগে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)