ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

দারুন সুখবর : শেষ মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ডাক পেলো টাইগার পেসার

২০২২ জুন ২০ ১৬:৩০:১৯

দারুন সুখবর : শেষ মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ডাক পেলো টাইগার পেসার

পুরোপুরি সুস্থ না হওয়ায় শ্রীলঙ্কা সিরিজ শেষে উইন্ডিজ সফরের জন্য ঘোষিত টেস্টে দলেও রাখা হয়নি এই পেসারকে। দলের না থাকায় অ্যান্টিগা টেস্টে খেলা হয়নি তার তবে, সেন্ট লুসিয়ায় ২৪ জুন দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে ২১ বছর বয়সী এই পেসারকে।

শরিফুলকে দ্বিতীয় টেস্টে দলের নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলে যোগ দিতে আজ রাতে সেন্ট লুসিয়া রওনা হবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২০২১ সালের এপ্রিলে অভিষেক হওয়ার পর থেকে দেশের পক্ষে ৪টি টেস্ট খেলেছেন শরিফুল।

এদিকে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ