ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দলে জায়গা পাওয়ার আগে নিজেই নিজেকে নিয়ে কথা বললেন এনামুল হক বিজয়
দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট খেলার দোরগোড়ায় আসলেন বিজয়। ২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৪ টেস্টে। হয়তো সেন্ট লুসিয়া টেস্টেই চূড়ান্ত একাদশে দেখা যাবে তাকে।
কেননা এক টানা অফ-ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের একজনকেও যদি একাদশ থেকে বাইরে রাখা হয়, তাহলে ম্যাচ খেলা অনেকটাই নিশ্চিত বিজয়ের।
সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত বিজয়ও, 'গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছি। অনেক দিন পর টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। সামনে আরো চার-পাঁচদিন আছে দ্বিতীয় টেস্টের জন্য।'
'চেষ্টা করবো ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করবো ভালো করে খেলার। অনেকদিন পর যেহেতু আসলাম খুবই ভালো লাগছে।'
২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। ক্যারিবীয় দ্বীপেই এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ডানহাতি এই ব্যাটার।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে করেছিলেন এক হাজার ১৩৮ রান। এমন পারফরম্যান্সের পর তিনি ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে। এবার রাব্বির পিঠের চোটে টেস্টেও ডাক পড়লো বিজয়ের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)