ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতীয় দলে অধিনায়ক পরিবর্তনের হিড়িক,মজা পাচ্ছেন
অভিজ্ঞতাটা তার দারুণ। এই আটমাসে তিনি ৬জন অধিনায়ক পেয়েছেন। বিষয়টা নিয়ে বেশ মজা পাচ্ছেন বলেও জালেন তিনি।
দ্রাবিড় বলেন, ‘কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে। একই সঙ্গে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জেরও। আট মাসে আমি ছয় জন অধিনায়ককে পেয়েছি। দায়িত্ব নেওয়ার সময় এমন পরিকল্পনা ছিল না।’ বলেই হেসে ফেলেন দ্রাবিড়।
কেমন এতগুলো অধিনায়ককে দায়িত্ব নিতে হলো? দ্রাবিড় বলেন, ‘আসলে খেলার সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রভাবও আছে। তাই আমাকে বেশ কয়েকজন অধিনায়ককে নিয়ে কাজ করতে হচ্ছে। ব্যাপারটায় একটা মজা আছে। অনেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরাও একসঙ্গে অনেক নেতাকে তৈরি করে নিতে পারছি।’
কিছুদিন পরপর পরিবর্তন হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? দ্রাবিড় বলেছেন, ‘না। আমরা ক্রমশ ভাল করার চেষ্টা করছি। আমরা বিভিন্নজনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে।’
ভারতীয় ক্রিকেটে একের পর এক পেস বোলার উঠে আসায় বেশ খুশি ভারতীয় দলের কোচ। দ্রাবিড় বলেন, ‘আইপিএলে আমরা কয়েকজন প্রতিভাবান পেস বোলার পেয়েছি। কয়েক জনের গতি তো দুর্দান্ত। অনেক তরুণ তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। অনেকেই ভাল। পুরো ব্যাপারটা ভারতীয় ক্রিকেটের জন্যও দারুণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)