ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুমিনুলকে দল থেকে বাদ দেয়া না দেয়া নিয়ে কথা বললেন সাকিব
শেষ ৬ টেস্টে ১১ ইনিংসে ব্যাটিং করেন মুমিনুল। এর মধ্যে কেবল একটি ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ৩০ বছর বয়সী এই ব্যাটার বাকি দশ ইনিংসের চারটিতেই করেন শুন্য।
সবমিলিয়ে ব্যাট হাতে সময়টা খুবই কঠিন যাচ্ছে মুমিনুলের। নিজের এমন দুঃসময়ে অধিনায়ক সাকিবকে অবশ্য পাশে পাচ্ছেন মুমিনুল। তবে মুমিনুল চাইলেই কেবল তাকে বিরতি দেবেন সাকিব, পরের টেস্ট শুরুর আগে এ নিয়ে কিছুই ভাবছেন না তিনি।
অ্যান্টিগা টেস্ট শেষে সাকিব বলেন, ‘মুমিনুল বিরতি চাইলে সেটি হতে পারে। এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে।’
‘এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুইদিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ছয়টি বল খেলতে পেরেছেন মুমিনুল। কোনো রানই করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ১২ বল। মুমিনুলের আত্মবিশ্বাস যে কতোটা নড়বড়ে সেটারই যেন প্রমাণ ছিল সেই ১২টি বল।
ব্যাটের কানায় লাগা একটি বাউন্ডারি অবশ্য তিনি পেয়েছেন। এরপর কাইল মায়ার্সের ফাঁদে পড়ে লেগ বিফোরের শিকার হয়ে বিদায় নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)