ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নিশাঙ্কার ক্যারিয়ার-সেরা ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার ম্যাচ
খেলেছেন ১৩৭ রানের বিশাল এক ইনিংস। নিশাঙ্কার ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে কলম্বোতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক লঙ্কানরা। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো দাসুন শানাকার দল।
কলম্বোয় এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯১ করে অজিরা। দলটির পক্ষে অধিনায়ক ফিঞ্চ করেন ৬২ রান। এছাড়া অ্যালেক্স ক্যারে পাঁচে নেমে করেন ৪৯ রান।
শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ ও ট্রাভিস হেড ৬৫ বলে অপরাজিত ৭০ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। লঙ্কানদের পক্ষে স্পিনার জাফরে ভান্ডারসে ৪৯ রানে নেন ৩ উইকেট।
২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান দুই ওপেনার ভালো সূচনার ইঙ্গিত দিলেও নিরোশান ডিকভেলা ২৫ রান করে দলীয় ৪২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দ্বিতীয় উইকেট জুটিতে কুশাল মেন্ডিসকে নিয়ে ১৮০ রানের বিশাল জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় নিশাঙ্কা।
ব্যক্তিগত ৮৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মেন্ডিস। তবে অপরপ্রান্তে ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১১ চার ও ২ ছয়ে ১৩৭ রান করে জয় থেকে ৮ রান দূরে থাকতে ফেরেন নিশাঙ্কা। অপরাজিত ১৩ রান করে বাকি পথ অনায়াসে পাড়ি দেন আসালাঙ্কা। ম্যাচসেরা হোন নিশাঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)