ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তাসকিন দেখিয়ে দিয়েছে
ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারলেও সেখানে আলোচনায় উঠে এসেছে তাসকিনের নাম। পেসার খালেদ আহমেদ যতটা ভালো বোলিং করেছেন, যদি তাসকিন থাকতেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে আরো ভালোভাবে চেপে ধরা যেতো বলে মনে করছেন সবাই।
আজ ম্যাচ শেষে সাকিব আল হাসানের কাছে তাসকিনের বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়। তাসকিন থাকলে কী দলের বোলিং চেহারা আরও ধারালো হতো কি না?
এমন প্রশ্নের জবাবে সাকিব প্রথমে পেসারদের চেষ্টা এবং পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘শেষ অনেকদিন ধরেই পেস বোলাররা ভালো বোলিং করছে এবং তাদের মধ্যে চেষ্টাও অনেক বেশি। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি দরকার। তারা বিশ্বাস করে যে, তারা অনেক কিছু পরিবর্তন করতে পারে। তো এই বিশ্বাসটা তাদের আছে এবং আমার ধারণা তারা চেষ্টা করে। তারা অনেক পরিকল্পনা করে। তারা একসাথে থেকে পরিকল্পনা করে একটা কাজ করার চেষ্টা করছে, যে কারণে আসলে তারা এত বেশি সফল হচ্ছে।’
এরপর পেসারদের এই পরিবর্তনের পেছনে যে তাসকিনের অনেক বড় অবদান রয়েছে, সেটাও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, ‘একটা বড় ক্রেডিট দিতে হয় আসলে তাসকিনকে। তাসকিন আসলে শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কিভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে এবং ব্যাকরণগত কিভাবে উন্নতি করতে পারে। আমার মনে হয়, তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা একটা বড় কারণ।’
তাসকিনের আগে কোনো পেসার এত পরিশ্রম করেনি বলেও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, ‘এর আগে হয়তো কেউ এভাবে কঠিন পরিশ্রম করে, ম্যাচের পর ম্যাচ ত্রিশ ওভার-চল্লিশ ওভার একটানা একই পেসে বোলিং করে আসেনি। এটা আসলে এর আগে খুব বেশি হয়নি, তাসকিন করার আগ পর্যন্ত। হয়তো করেছে, টাইম বাই টাইম বা পার্ট বাই পার্ট; কিন্তু এতবেশি কেউ করেনি। তাসকিনকে অনেক বেশি ক্রেডিট দিতে হয়, এই চিন্তাধারাটা পরিবর্তন করার পেছনে আমার মনে হয় তার অনেক বড় ভূমিকা আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)