ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সোহানের ব্যাটিংয়ে খুশি হলেও শেষ পর্যন্ত ক্ষোভ ঝাড়লেন বাবুল
সোহান লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন। একই ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেন বাবুল। সেই সুবাদে সোহানকে কাছ থেকে দেখার সু্যোগ হয়েছে বাবুলের। সোহানের ব্যাটিং টেকনিক নিয়ে তাই আস্থা আছে তার।
অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন সোহান। সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। কিন্তু তার এই ইনিংসের সমাপ্তিটা হয়েছে বাজে ভাবে। তিনি যে বলে আউট হয়েছে তাতে বিরক্ত হয়েছেন বাবুল।
তিনি বলেন, 'আমি অনেক দিন ধরে সোহানের সঙ্গে কাজ করি, তো ওই আউটটা দেখার পর আমার কাছে আসলে ভালো লাগেনি। আমি তাকে ফোনও করতে চেয়েছিলাম, কিন্তু অনেক সময় সে আমার ফোন ধরে না। চিন্তা করে স্যার আমাকে বকা দিবে। কিন্তু কালকে যে ব্যাটিং দেখেছি, অনেক ঘুচানো ছিল।'
২০১৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সোহানের। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই দলে নিয়মিত হতে পারেননি তিনি। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ফর্মে আছেন এই উইকেটকিপার ব্যাটার। তাই তার সামনে সুযোগ আছে জাতীয় দলে তার জায়গাটা পাকা-পোক্ত করার।
বাবুল বলেন, 'তার ওপর একটা চাপও আছে, সে জাতীয় দলে জায়গাটা পাকা করতে চাচ্ছে। পরপর দুইটা সুযোগ হয়েছিল এর আগের টেস্ট ম্যাচগুলোতে পাকিস্তানের সাথে, এরপরে নিউজিল্যান্ডেও সুযোগ আসছিলো। তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, এই সুযোগটা নিতে হবে। ভবিষ্যতে যদি এই সুযোগগুলো আসে তাহলে যাতে মিস না করে। তো প্রথম ইনিংসে না পারলেও, সে দ্বিতীয় ইনিংসে চেষ্টা করেছে এবং আমি যতটুকু দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)