ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন কার্তিক
একমাত্র লক্ষ্য ছিল বর্তমান ভারতীয় দলে আরেকটি সুযোগ পাওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া। প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে। ধীরে ধীরে দ্বিতীয় লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছেন। ডাবল লক্ষ্য অর্জনের জন্য গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন কার্তিক। সেই কাজ যতটা কঠিন, প্রশ্ন উঠেছে সঞ্জয় বাঙ্গরের কথায়। প্রাক্তন ক্রিকেটার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচের মতে, কার্তিক পাড়ায় ক্রিকেট ম্যাচ খেলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছেন কার্তিক। দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন। ১৬ বছর পর টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান পেয়েছেন তিনি। তার পরে সম্প্রচারকারী চ্যানেলে বাঙ্গার বলেছেন, “ওর মধ্যে যে খিদে রয়েছে, সেটা অনেকের মধ্যেই থাকে না। আইপিএলে খেলার আগে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলেছে। সেগুলো শেষ হয়ে যাওয়ার পর সোজা মাদুরাই চলে যায়। সেখানে এবং আরও অনেক জায়গায় স্থানীয় ক্রিকেটে খেলে নিজেকে তৈরি করেছে। এখন সেই পরিশ্রমেরই ফল পাচ্ছে। জেদ, কঠোর মানসিকতা এবং দক্ষতাকে কাজে লাগিয়েই সাফল্য পেয়েছে ও।”
গত বছর এক সময় ধারাভাষ্যে ঢুকে পড়েছিলেন কার্তিক। অনেকেই মনে করেছিলেন, তাঁর ক্রিকেটজীবন হয়তো শেষ। কিন্তু ভেতরে ভেতরে যে লড়াইটা চলছিল, এটা অনেকেই টের পাননি। পেলেন আইপিএল শুরু হওয়ার পর। কলকাতা থেকে বেঙ্গালুরুতে গিয়ে প্রায় প্রতি ম্যাচেই রান করতে লাগলেন কার্তিক। দেশের হয়েও তাঁর ব্যাটে রান। কার্তিক বুঝিয়ে দিয়েছেন, এখনই থামতে চান না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)