ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিগগির জাতীয় দলে জায়গা হারাবে পান্ত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন কার্তিক। যার সুবাদে বাজে শুরুর পরও ভারত পেয়ে যায় ১৬৯ রানের সংগ্রহ। তবে কার্তিকের ফর্ম যেমন ভারতের জন্য আশা জাগানিয়া, তেমনি উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্তকে নিয়ে চিন্তায় তারা।
নানান কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে পান্তকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। সিরিজের প্রথম ম্যাচে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পান্ত। কিন্তু পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫, ৬ ও ১৭ রান।
এমন অবস্থা চলতে থাকলেও শিগগির জাতীয় দল থেকে বাদ পড়বেন পান্ত- এমনটাই মনে করেন ভারতের সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফর। তার মতে, রোহিত, কোহলি, রাহুলের সঙ্গে সূর্যকুমার যাদব ফিরলে পান্তের পক্ষে জাতীয় দলে জায়গা ধরে রাখা সহজ হবে না।
ইএসপিএন ক্রিকইনফোতে জাফর বলেছেন, ‘আমরা যদি পরের সিরিজের টি-টোয়েন্টি দল বানাই, সেখানে দিনেশ কার্তিক থাকবে নিশ্চিতভাবে। লোকেশ রাহুল ফিট হলে সেও আসবে। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদবরাও দলে ঢুকে যাবে। আমার মতে, সেই একাদশে পান্তের জায়গা পাওয়া কঠিন হবে।’
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পান্তের চেয়ে কার্তিককে এগিয়ে রেখে জাফর আরও বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে পান্তকে ছাড়িয়ে গেছে কার্তিক। আমি ভবিষ্যতের কথা বলতে পারি না। তবে বর্তমান পরিস্থিতির কথা বললে, অবশ্যই পান্তের আগে কার্তিককে দলে নেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)