ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্লগ নয় সাকিবের কাছে এখন একটাই চাওয়া
সাকিব অবশ্যই তখনই থামেননি। আরও কয়েকটি আগ্রাসী শট খেলার পর সামলে নেন নিজেকে। শুধু দ্বিতীয় ইনিংসেই নয়, প্রথম ইনিংসেও উইকেটে গিয়ে শুরুতে বেশ কিছু এলোমেলো শট খেলেন সাকিব। উড়িয়ে মারার চেষ্টায় জীবন পান ২ রানে। তবে দুই ইনিংসেই শুরুর সময়টা পার হয়ে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়ে বেশ ভালোভাবেই ইনিংস গড়েন তিনি। দলের চরম ব্যাটিং ব্যর্থতার ইনিংসে ফিফটি করেন দুই ইনিংসেই।
অধিনায়কের ব্যাটিংয়ে এমনিতে খুশি রাসেল ডমিঙ্গো। তবে শুরুর সময়ের অমন ব্যাটিং নিয়েই আপত্তি বাংলাদেশ কোচের। সাকিব বরাবরই ব্যাট হাতে ইতিবাচক থাকতে ও শট খেলতে ভালোবাসেন, চাপ চেপে বসতে দিতে চান না। এসব জানেন কোচ। তবে অধিনায়কের কাছে কোচের চাওয়া, আরেকটু গোছানো ব্যাটিং।
“সাকিবের ব্যাটিংয়ে সবসময়ই তাড়না দেখা যাবে, অভিপ্রায় নিয়েই ব্যাট করে সে। আমরা চাই না সে স্লগ করুক, চাই যে ভালো ক্রিকেট শট খেলুক। মনে হচ্ছে, তার চাওয়া ছিল যে বোলারদের ওপর চাপ কিছুটা ফিরিয়ে দেওয়া। তবে সে জানে যে শুরুর ওই পর্যায়টা পেরিয়ে গেলে সে যথাযথভাবে ব্যাট করবে এবং শেইপ ধরে রাখবে।”
“কখনও কখনও পাল্টা আক্রমণ করতে হয়, কোনো সংশয় নেই তাতে। তবে স্রেফ নিশ্চিত করতে হবে নিজের শেইপ ও পজিশন যেন ঠিক থাকে, মাথার অবস্থান অনড় থাকে। কারণ সে মানসম্পন্ন ব্যাটসম্যান, আজকেও যেমন দেখিয়েছে।”
১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড, মাইলফলকে নিজেকে রাঙিয়েছেন সাকিব। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হয়ে গেছেন তিনি অনেক আগেই। অনেক অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার। তবে ৬২ টেস্টে ৩৪ বার পঞ্চাশ ছুঁয়ে স্রেফ ৫টিকে তিনি রূপ দিতে পেরেছেন সেঞ্চুরিতে।
ডমিঙ্গোর চাওয়া, আরেকটু গোছানো ব্যাটিং করে আরও বড় ইনিংস খেলায় দৃষ্টি রাখা উচিত সাকিবের।
“সে শতরান করার মতো যথেষ্ট ভালো। শতরান তাকে করতে হবে। এখন সে সাত নম্বরে ব্যাট করছে, তবে এমনিতে তো ছয়ে ব্যাট করে। শীর্ষ ছয় ব্যাটসম্যানদের সেঞ্চুরিতে চোখ রাখতে হয়। আক্রমণ ও রক্ষণের সেই ভারসাম্য তাকে করতে হবে।”
বাংলাদেশের শততম টেস্টে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরে সবশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন সাকিব। এরপর ২৩ ইনিংস খেলে ৮ বার ফিফটির স্বাদ পেয়েছেন, ২ বার ছুঁয়েছেন ৮০। কিন্তু শতরানে আর পা রাখা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)