ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাটলারকে নিয়ে নতুন প্রশ্ন
রাজস্থান রয়্যালসের হয়ে গত আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন। গড় ৫৭.৫৩, স্ট্রাইকরেট ১৪৯.০৫। সেঞ্চুরি করেছেন ৪টি, অতীতে এক আসরে যা করতে পারেননি অন্য কেউ। আইপিএল শেষে পরের ম্যাচেই করলেন ৭০ বলে অপরাজিত ১৬২।
বাটলারের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে কাল ৪৯৮ রানের বিশ্বরেকর্ড গড়া সংগ্রহ গড়েছে ইংল্যান্ড। পরে ২৩২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতেছেন ইংলিশরা।
এমন জয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি অধিনায়ক মর্গান। ইংলিশ অধিনায়ক আলাদাভাবে বললেন বাটলারের কথা, ‘গত কিছুদিন দারুণ কেটেছে। এই দলের মধ্যে ফিরতে পেরে ভালো লাগছে। এভাবে এত বড় স্কোর গড়া এবং শেষদিকে জসের (বাটলার) অমন ব্যাটিং! সে নিজের একটা দুনিয়া বানিয়ে ফেলেছে যা অসাধারণ। সাদা বলে সে যে বিশ্বের সেরা ক্রিকেটার এটাই সম্ভবত সেটার কারণ।'
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আগামী বছর। এখন থেকে সেদিকেই নজর দিচ্ছেন মর্গান। বলেছেন, ‘গত ৬ বছর ধরে আমরা যে মন্ত্র নিয়ে খেলছি, যখন ছেলেরা মাঠে গিয়ে সেভাবে খেলে, সেটা দারুণ। সম্প্রতি আমরা ৫০ ওভারের খুব বেশি ক্রিকেট খেলিনি। তাই আগামী বছর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই ধরনের পরিস্থিতি তৈরি করা গুরুত্বপূর্ণ।'
বাটলার নিজে আলাদাভাবে উল্লেখ করেছেন আইপিএলের কথা। তিনি বলেন, ‘আইপিএলটা আমার জন্য এর চেয়ে ভালো হতে পারত না! এখানে জাতীয় দলে এসেছি ছন্দ সঙ্গী করে। উইকেট ভালো ছিল। প্রতিপক্ষকে আক্রমণ করার লাইসেন্স তাই ছিল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো গিয়েছিল, অ্যাশেজ কঠিন ছিল। এরপর দুই মাস কোনো ক্রিকেট খেলিনি। তাতে আমি ক্লান্তি দূরে ঠেলে সতেজ হয়ে উঠেছি। নিজের সেরাটা বের করে আনতে আইপিএলে গিয়েছিলাম অনেক অনুপ্রেরণা, তেজ আর নিবেদন নিয়ে।'
বিরাট কোহলির অফ ফর্মের কারণে বিশ্বের সেরা ব্যাটার প্রশ্নে কিছুদিন যাবত বাবর আজমের কথা বলছেন অনেকে। তবে জস বাটলারও যে দুর্দান্ত ফর্মে আছেন সেটা অস্বীকার করার উপায় নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)