ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পান্তের ঘটনায় বিরক্ত গাভাস্কার
উইকেটে নেমেই দ্রুত রান তুলতে পছন্দ করেন পান্ত। আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই প্রতিপক্ষের একই রকমের ফাঁদে পা দিচ্ছেন তিনি। বারবার অফ-স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে হচ্ছেন আউট।
রোহিত শর্মা ও লোকেশ রাহুল না থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন পান্ত। কিন্তু ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারছেন না তিনি। বারবার আউট হয়েছেন অফ-স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচ খেলে পান্ত ২৩.১২ গড়ে রান করেছেন ৭৪০। অনেক সময় তার আউটের ধরন একরকম। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে কেশভ মহারাজের অফ-স্টাম্পের বেশ বাইরের বলে বড় শট খেলতে গিয়ে ঠিকমতো করতে পারেননি ব্যাটে-বলে। ধরা পড়েন শর্ট-থার্ড ম্যানের হাতে। ধারাভাষ্যে থাকা গাভাস্কার তখনই বলেন, ভুল থেকে শিখছে না পান্ত।
“পূর্বের ভুল থেকে সে (পান্ত) শেখেনি। (এই সিরিজে) সে তার আগের তিনবারের আউট থেকেও শিক্ষা নেয়নি।”
“তারা (অফ-স্টাম্পের) অনেক বাইরে ডেলিভারি দেয় এবং পান্ত প্রতিবারই সেটা তাড়া করে। ওইসব বলে শটে যথেষ্ট জোর দিতে পারে না সে। তাকে অফ-স্টাম্পের অনেক বাইরের বলগুলো এভাবে খেলা বন্ধ করতে হবে। এসব বল ব্যাটে ঠিকঠাক খেলার কোনো সুযোগ নেই। শর্ট-থার্ডেই যাবে বল। তারা সবাই, দক্ষিণ আফ্রিকার বোলাররা ও টেম্বা বাভুমা এটাই পরিকল্পনা করে…স্রেফ অফ-স্টাম্পের অনেক বাইরে বল করলেই তার উইকেট পাওয়া যাবে।”
ঘরের মাঠে চলতি সিরিজে অধিনায়ক পান্ত রান করছেন যথাক্রমে ১৭, ৬, ৫ ও ২৯। গাভাস্কার বললেন, ভারতের একজন অধিনায়কের জন্য একই ভুল করা ভালো বার্তা নয়।
“অফ-স্টাম্পের বাইরের বলে সে ১০ বার আউট হয়েছে (২০২২ সালে টি-টোয়েন্টিতে)। এর মধ্যে কিছু বল ওয়াইড হতো, যদি তার ব্যাটে না লাগত। কারণ সে অনেক দূর থেকে খেলে, তাকে বলের কাছে যেতে হবে। তা না হলে যথেষ্ট জোর পাবে না শটে। একই সিরিজে, একইভাবে বারবার আউট হওয়া একজন ভারতীয় অধিনায়কের জন্য ভালো কিছু নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)