ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৪৯৮ রান করেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড,এবার জানালেন নতুন লক্ষ্যের কথা জানালেন
মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করার কীর্তি হাতছাড়া করলেও এখনই হাল ছাড়তে চায় না ইংল্যান্ড। বিশ্বরেকর্ডের ম্যাচের পর বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার চেষ্টা চালিয়ে যাবেন তারা। ৫০০ রান করা কঠিন হলেও সেটি অর্জনের চেষ্টা করবেন এবং সেটার জন্য প্রয়োজন হিসেবে দেখছেন ছোট মাঠ।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাটলার বলেন, ‘আমরা এর আগে একবার কাছাকাছি এসেছিলাম। দলের মাঝে বার্তা ছিল বাউন্ডারি মারার চেষ্টা করতে থাকো, দলকে এগিয়ে নিয়ে যাও এবং খেলাটিকে এগিয়ে নাও।’
দলীয় ৫০০ রান করতে ছোট মাঠ এবং ভালো উইকেটের প্রয়োজন মনে করছেন বাটলার। তিনি বলেন, ‘আমরা ৫০০ করার আগে ব্যাপারটি কি কেবলই সময়ের ব্যাপার? আমি ঠিক জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি অর্জন করা কঠিন জিনিস। এটি ছোট মাঠের ভালো কোনো উইকেটে হতে পারে।’
এদিন শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন বাটলার। স্নেটারের স্লোয়ার ডেলিভারিতে লং অফ দিয়ে উড়িয়ে মেরে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর দ্রুতই সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। ছক্কা মেরে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন তিনি।
সেঞ্চুরির পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন বাটলার। এদিন অল্পের জন্য ডি ভিলিয়ার্সের রেকর্ড নিজের করে নিতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৬৪ বলে দেড়শ রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। যেখানে ডি ভিলিয়ার্স দেড়শ ছুঁয়েছিলেন ৬৩ বলে। শেষ পর্যন্ত বাটলার অপরাজিত ছিলেন ১৬২ রানে।
এমন পারফরম্যান্সের পর বাটলারকে বর্তমান সময়ের বিশ্বসেরা সাদা বলের ক্রিকেটার আখ্যা দিয়ে মরগান বলেন, ‘জস (বাটলার) তার নিজের মতো করে খেলেছে। যা সে গত এক বা দুই বছর ধরে করে আসছে। এটি দেখতে পারা দারুণ ব্যাপার। এটি এমন কিছু যা দেখতে আপনি ক্লান্ত হবেন না। এটি সত্যিই দারুণ। এই কারণেই হয়তো সে এই মুহূর্তে সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)