ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম ইনিংসে অল-আউট হওয়ার পর টেস্ট ম্যাচ নিয়ে পাল্টেছে টাইগারদের সিদ্ধান্ত
তবে পরিস্থিতি বলছে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের জেতা সহজ নয়। টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে আটটি উইকেট। তবে সমীকরণ কঠিন হলেও বাংলাদেশি পেসার খালেদ আহমেদের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। বলেছেন, জয়ের ছক কষেই মাঠে নামবে বাংলাদেশ। বিজ্ঞাপন
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। পরে মেহেদি হাসান মিরাজের স্পিনে ক্যারিবিয়ানদের ২৬৫ রানে আটকে রেখেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দিনের খেলা শেষে সাংবাদ সম্মেলনে পেসার খালেদ বলেন, ‘আমরা তো খেলব জেতার জন্য। চেষ্টা থাকবে, ব্যাটাররা যাতে বড় স্কোর গড়ে, খেলাটা যাতে পাঁচ দিনে গিয়ে শেষ হয়।' বিজ্ঞাপন
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। খালেদের কথায়, অধিনায়কের প্রত্যাশা মোটামুটি পূরণ করতে পেরেছেন বোলাররা।
খালেদ বলেন, ‘উনি বলেছেন, আরও কম রানে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। ১০-২০ রান বেশি হয়ে গেছে। উইকেট বেশ ভালো। বোলারদের জন্য অতটাও সাহায্য নাই। আমাদের ব্যাটাররা ইনশাল্লাহ ভালো খেলবে।' বিজ্ঞাপন
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বেশ ভালোই বোলিং করেছেন খালেদ। উইকেট মাত্র দুটো পেলেও ক্যারিবিয়ান পেসারদের নিয়মিতই ভরকে দিয়েছেন তরুণ পেসার।
খালেদ বলেন, সেরাটা দেওয়ার প্রবল চেষ্টা তাকে সহায্য করেছে, ‘চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। যেহেতু শেষ দুটি ম্যাচে আমি ভালো করতে পারিনি। তো চেষ্টা ছিল, এই ম্যাচে যদি সুযোগ পাই, তাহলে দক্ষিণ আফ্রিকাতে যেরকম বল করেছিলাম, সেরকম নিজেকে মেলে ধরতে পারব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)