ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পন্টিং বলেন ‘নিজেকে ভুল বুঝাচ্ছেন কোহলি’
কদিন আগে কোহলিও জানিয়েছিলেন, ভারতের হয়ে বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে সবকিছুই করতে প্রস্তুত তিনি। তবে এখন অবদি বিশ্রামের ঘোষণা দেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এদিকে পন্টিং মনে করছেন ক্লান্ত কোহলি নিজেকে ভুল বুঝাচ্ছেন।
এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের নিজেরাই ভুল বোঝাই। বলি, আমি ক্লান্ত নই। আমি শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত নই।’
‘আপনি কোনো না কোনোভাবে অনুশীলনের জন্য নিজেকে প্রস্তুত করেন, ম্যাচের জন্য প্রস্তুত হন। যতক্ষণ পর্যন্ত আপনি না থামছেন এবং কয়েক দিন ছুটি পাচ্ছেন, ততক্ষণ বুঝবেন না আপনি কতটা ক্লান্ত ছিলেন এবং কতটা শ্রান্ত আপনি।’
লম্বা সময় ধরেই ব্যাট হাতে সেঞ্চুরি নেই কোহলি। সর্বশেষ তিন বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করলেও তিন অঙ্কের কোটা ছুঁতে পারছেন না তিনি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। নিজের বাজে সময় থেকে বেরিয়ে আসতে নিজের সমস্যা নিজেকে বুঝে সেটাতে কিভাবে উন্নতি করা যায় কোহলিকে সেটির উপায় খুঁজতে বলছেন পন্টিং।
তিনি বলেন, ‘কোনো না কোনো সময় সবারই এমন সময় যায়। ১০ বা ১২ বছরের মধ্যে খুব কম খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে বিরাট। কিন্তু আইপিএল চলার সময় সে কতটা ক্লান্ত, তা নিয়ে অনেক বেশি কথা হয়েছে।’ এটা তো ওকেই বুঝতে হবে এবং খুঁজে বের করতে হবে কীভাবে উন্নতি করা যায়। এটা কি টেকনিক্যাল কোনো সমস্যা নাকি মানসিক সমস্যা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live